ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাতীবান্ধায় পুলিশের বিরুদ্ধে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 24, 2024 - 3:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় উত্তর গোাতামারী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করায় পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ওই এলাকার বাসীন্দারা।

গত ২১ শে আগষ্ট দুপুরে আজিজার রহমানের পুত্র আপেলকে ১০ কেজি গাঁজা একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ। আটককৃত আপেলকে মিথ্যা মামলা দিয়ে ফাাঁসানো হয়েছে বলে পরিবারের দাবী। তাই বিক্ষোভ ও মানববন্ধন করেন।

আজ শনিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারের চিড়ার মিল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলার উত্তর গোতামারী এলাকার আজিজার রহমান। এসময় আজিজারের তিন স্ত্রী, তাদের পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেয়।

স্থানীয় বাসিন্দা সুজন ও বিশু বলেন, আপেলকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। পুলিশের এমন কান্ডে আমরা ছাড় দিতে রাজিনা। তাই আমরা এলাকাবাসী আপেলের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করছি।

মানবন্ধনের আয়োজক, আজিজার রহমান বলেন, তার ছেলেকে অস্ত্র ও মাদক মামলায় ফাঁসানোর হয়েছে। তিনি আরও বলেন এর আগে আমাকে দুটি মাদক মামলা দেয়া হয়েছে। এই দুটি মাদক মামলা চলমান সেটিও নিজেই জানিয়েছেন।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, উত্তর গোতামারী গ্রামটি সিমান্তবর্তী এলাকা হওয়ায় ওই এলাকার আরো অনেকের বাড়িতে অস্ত্র থাকতে পারে।

মাদককারবারীদের বাঁচাতে এ মানববন্ধন। এখানে সাধারণ জনগনের কোন অংশগ্রহন ছিলোনা।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) নির্মল চন্দ্র মহন্ত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদক ও অস্ত্রসহ আপলকে আটক সঠিক ছিলো। আমরা চাকরি করতে এসেছি এবং সঠিকভাবেই আমরা আমাদের অর্পিতদায়িত্ব পালন করছি। কারো সাথেই আমাদের ব্যক্তিগত কোন বিরোধ নেই।