মৌলভী মকবুল আলীর নাম বিদ্যালয়ের ফটকে নামকরণে সামাজিক যোগাযোগে তোলপাড়
স্টাফ রিপোর্টারঃপ্রতিষ্ঠাতা ও একক ভূমিদাতা দানবীর মৌলভী মকবুল আলী সাহেবের নাম কমলগঞ্জ বহুমূখী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে লিপিবদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়।
১৯৬৪ইং রেজিঃকৃত ২৩২৪ নং দলিলে ফাউন্ডার স্বীকৃতি প্রদানের শর্তে দানবীর মৌলভী মকবুল আলী ২একর ৫৫শতক ভূমি দান করেন। দলিল মতে তিনি কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তাতে কোন সন্দেহ নেই। সর্বশেষ ২০১৮ সালে সকল দলিলাদির পর্যালাচনা করে জাতীয়করণকৃত দলিলে দানবীর মৌলভী মকবুল আলী-কে একক ভুমিদাতা হিসাবে লিপিবদ্ধ করা হয়।
তবে কেন এই কার্পণ্য করছেন?
আমি কমলগঞ্জ উপজেলা প্রসাশন ও স্কুল কতৃপক্ষকে জোর দাবি যানাচ্ছি আপনারা দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠাতা হিসাবে দানবীর জনাব মকবুল আলীর নাম প্রধান ফটকে লিপিবদ্ধ করবেন॥








