ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, September 13, 2024 - 12:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 108 বার

সৌদিআরব: সৌদিআরবের জেদ্দায় আসফান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যাক্তির নাম মোজাহেদুল হক (৪০)। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ই সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯: ৩০ মিনিট (বাংলাদেশ সময় রাত ১২: ৩০ মিনিটের এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহেদুল হকের বাড়ী যশোর জেলার কতোয়ালী থানার লেবুতার সারান্দার বাসিন্দা ওমর আলীর ছেলে।

জানাযায়, গতকাল সন্ধ্যায় আসফানে এশার নামাজের পর সুপার মার্কেট থেকে বাজার করে রাস্তা পারাপার হবার সময় একটি প্রাইভেট কার জুড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মোজাহেদ।

মোজাহেদুল হক এর ভাইরা হাসান জানান, দুই বছর আগে কাজের সন্ধানে সৌদিআরব আসেন, আসার পর বিভিন্ন স্থানের চাকরির করেন, গত কিছুদিন আগেই আমার কাছে আসে একটা কোম্পানির কাজের ব্যাপারে কথা বলতে, কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস, তার আগে সড়ক দুর্ঘটনায় অকালে জীবনে চলে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে হিমশীতল ঘরে রাখা হয়ছে। সরকারের কাছে লাশ দেশে পাঠানোর অনুরোধ জানান মৃত মোজাহেদুল হকের পরিবার।