কুলাউড়া উপজেলায় শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন ভিপি সোহেল
কুলাউড়া প্রতিনিধি::কুলাউড়া উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়
দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া সরকারি কলেজের ভিপি, কৌলা প্রবাসী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আব্দুল মুহিত সোহেল
কুলাউড়া উপজেলাসহ রাউৎগাও ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে এক শুভেচ্ছা বাণীতে ভিপি আব্দুল মুহিত সোহেল বলেন, ধর্ম যার যার উৎসব সবার এটাই হোক বাংলাদেশের মূলনীতি। শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দের বার্তা। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
শুভেচ্ছা বার্তায় কুলাউড়া উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।








