ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে প্রতিটি পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস কমলগঞ্জ থানা পুলিশের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 9, 2024 - 12:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষে কমলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস প্রদান করা হয়েছে।

আজ বুধবার (৯অক্টোবর) কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ উপজেলার উত্তর ভানুবিল যুব সংঘ সার্বজনীন পুজা মন্ডপ, ভানুবিল পূর্বপল্লী সার্বজনীন পুজা মন্ডপ, ঘোরামারা দক্ষিন সার্বজনীন পুজা মন্ডপ, আদমপুর কেন্দ্রীয় দুর্গাবাড়ী সার্বজনীন পুজা মন্ডপ সহ আরও কয়েকটি পূজামণ্ডপ এবং পূজার প্রস্তুতি পরিদর্শন করেন।

এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং পূজায় কমলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস প্রদান করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।