ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ৫:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 15, 2024 - 3:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় প্রতিনিধিঃ“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”—এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে।

র‌্যালিতে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের ওয়াশব্লকে হাত ধোয়ার প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জহিরুল ইসলাম শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শিখিয়ে দেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মিনহাজুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

সভায় বক্তারা হাত ধোয়ার গুরুত্বের উপর আলোকপাত করে বলেন, “নিয়মিত হাত পরিষ্কার রাখা বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়। হাতের মাধ্যমে শরীরে জীবাণু প্রবেশ করলে বিভিন্ন অসুস্থতা দেখা দেয়, যা রোগীর চিকিৎসা ও হাসপাতালে ভর্তির ঝুঁকি বাড়ায়।”

সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা প্রতিটি ব্যক্তির জন্য জরুরি। এটি স্বাস্থ্য সচেতনতার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।