প্রচ্ছদ » » বিএসএফ’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়ি বিজিবির মিষ্টি উপহার
বিএসএফ’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়ি বিজিবির মিষ্টি উপহার
বিএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়ি বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে।
০১ ডিসেম্বর ( রবিবার) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর পক্ষ হতে অধীনস্থ কচুছড়িমুখ বিওপি হতে টহল কমান্ডার হাবিলদার মোঃ দেলোয়ার রহমান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১২২ ব্যাটালিয়ন বিএসএফ এর সিকেবাড়ী ক্যাম্পের টহল কমান্ডার এস আই সুধির শিং এর নিকট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অধিনায়ক পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) বলেন, বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সীমান্তে সম্প্রীতি বজার রাখার লক্ষ্যে বিএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি প্রদান করা হয়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়।