ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চন্দ্রঘোনা আইডিয়‌্যাল কে.জি এন্ড হাই স্কু‌লের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 16, 2024 - 2:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 134 বার

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- চন্দ্রঘোনা আইডিয়‌্যাল কে.জি.এন্ড হাই স্কু‌লের উদ্যোগে ১৬ ডি‌সেম্বর মহান বিজয় দিবস এবং বা‌র্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ‌্যাল‌য় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের অধ‌্যক্ষ মি‌সেস শাহানা আকতা‌রের সভাপ‌ত্বিতে এতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সহ সভাপ‌তি ডা: জাহা‌ঙ্গির আলম। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বিদ‌্যাল‌য়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টি সদস‌্য এস এম আনোয়ারুল হক, ফি‌রোজ আলম ,ডা: দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালন ক‌রেন বিদ‌্যাল‌য়ের শি‌ক্ষিকা তা‌নিয়া আকতার। এসময় বিদ‌্যল‌য়ের শিক্ষক শি‌ক্ষিকা বৃন্দ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।