ঢাকা | মে ৩, ২০২৬ - ৬:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পানছড়িতে শীতার্ত মানুষদের পাশে জামায়াত ইসলামী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 30, 2024 - 2:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির জেলার  পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সোমবার ( ৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় বাংলাদেশ জামাতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার অফিস কক্ষে স্থানীয়  দারিদ্র্য  সীমায় বসবাস করেন এমন   মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
আয়োজনে বাংলাদেশ  জামায়াতে ইসলামি পানছড়ি উপজেলা শাখা সভাপতি  মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  সেক্রেটারী হাফেজ মো: নুরুজ্জামান, বাইতুল মাল সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক  আবুল কাশেম  সহ  বিভিন্ন  ইউনিটের  দায়িত্বশীলবৃন্দ।
বিতরণকালে বক্তারা বলেন, এই শীতে অসহায় মানুষ গুলো খুব কষ্টে দিন পাড় করছে, সবার উচিৎ  তাদের পাশে দাঁড়ানো, এরকম আয়োজন সামনে আরো নেওয়া হবে নেতাকর্মীরা।