ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাপ্তাইয়ে কার্প জাতীয় মাছচাষ বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 26, 2025 - 3:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 257 বার

অর্ণব মল্লিক কাপ্তাই প্রতিনিধি :-২০২৪-২৫ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী মাছচাষীদের নিয়ে কাপ্তাই উপজেলায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারী) কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরীতে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোঃ টিপু সুলতান। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ, প্রকল্পের সহকারী পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন ফাহিম ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।