ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীমঙ্গল থানা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 26, 2025 - 3:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গল থানা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২২৯২) এর ৩য় কার্যকারী কমিটির নির্বাচন-২০২৫ (শুক্রবার

২৪ ফেব্রুয়ারী) উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। কার্যনির্বাহী ১২ টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হওয়ার পর ভোটাররা উৎসাহ উদ্দিপনার ও উৎসবমুখর পরিবশে ৫ টি বুথে দুপুর পর্যন্ত ৩০% ভোট কাস্ট হয়েছে বলে জানার প্রিজাইটিং অফিসার নোমান আহমেদ সিদ্দিকি। বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের ১৮ শত ৩৬ জন ভোটার রয়েছেন। বিকেল ৪ টা পর্যন্ত ভোটের হার বাড়বে বলে প্রিজাইটিং অফিসার নোমান আহমেদ সিদ্দিকি জানান।

চুড়ান্ত নির্বাচনীয় ফলা ফলে দেখা যায়, মোঃ আবু ছাইদ-সভাপতি আনারস প্রতীকে ৪৭১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী মোঃ সাজিদ মিয়া–চেয়ার প্রতীক সভাপতি পেয়েছেন ৩০৩ ভোট। ইউসুফ হাসান–ছাতা প্রতীক সহ-সভাপতি ৩৭৫ ভোট, মোঃ বশির মিয়া- মই প্রতীক সহ-সভাপতি ৪৩৮ ভোট, মোঃ মন্নাফ মিয়া-বালতি প্রতীক সহ-সভাপতি ২২৭ ভোট পেয়ে নির্বাচীত হন। মোঃ সফর আলী ছমির হরিণ প্রতীক সাধারণ সম্পাদক ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম–মোরগ প্রতীকে সাধারণ সম্পাদক ৩৯১ ভোট পেয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকির মিয়া–কাপ পিরিচ প্রতীক, মোঃ বিল্লাল মিয়া ফুট বল প্রতীক, আঃ রাজ্জাক–হাতি প্রতীক সহ-সাধারণ সম্পাদক বিজয়ী হন। মোঃ শফিক মিয়া–তালা চাবি প্রতীক সাংগঠনিক সম্পাদক, মোঃ আবলুছ মিয়া– আম প্রতীক কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।