ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখিপুরে স্ত্রীর পরকীয়ার বাধা দেওয়া স্বামীর উপর হামলার ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 4, 2025 - 3:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নের চরপাইয়াতলী বেলায়ত হোসেন সরদার কান্দি গ্রামের মৃত নজরুল ইসলাম ঢালী ছেলে ফজলুল হল সেলিম ঢালী স্ত্রী দীর্ঘদিন যাবত পরকীয়া করে আসছে। এবিষয়ে তার শশুর শামসুদ্দিন আহম্মেদ সুজা হাওলাদার কে জানালে, সেলিম ঢালী অপুর ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল নগদ টাকা ছিনিয়ে নেয়া অভিযোগ করেন ফজলুল হল সেলিম ঢালী।

গত শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে দিকে উপজেলার থেকে নিজ বাড়িতে যাওয়া সময় চরপাইয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুল হল সেলিম ঢালী রাতে বাড়ি যাওয়া সময় তার আপন ভাই এনামুল হক টিটু,ও তার শেলক ইয়াছির আরাফাত নেতৃত্বে ভাড়াটিয়ে একদল সন্ত্রাসী নিয়ে তার মোটরসাইকেলের গতি রোধ করে মারপিট শুরু করেন এবং মুখোশ ধারী কয়েকজন শ্বাসরোধ করে ব্যাগে থাকা নগদ টাকা নিয়ে নেন। সন্ত্রাসীদের হামলায় অজ্ঞান হয়ে পরলে তাকে ফেলে যায় পরে এলাকাবাসী সেলিম ঢালী কে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করে।

এ বিষয়ে ফজলুল হক সেলিম ঢালী বলেন, আমার স্ত্রীর পরকীয়া জেনে ফেলার কারণে আমাকে তারা শ্বাসরোধ হত্যা চেষ্টা করে। এবং আমাকে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আমার জায়গা জমিন আমার স্ত্রীর নামে লিখে দিলে আমাকে মামলা থেকে মুক্ত দিবে না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে তার পরকীয়ার লোকজনেরা।

এঘটনা অভিযুক্ত এনামুল হক টিটুর মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি, এবং তার স্ত্রীকেও পাওয়া যায়নি তবে তার সেলক ইয়াছির আরাফাত বলেন,আমার দুলা ভাই ফজলুল হল সেলিম ঢালী একাধিক মহিলার সাথে সম্পর্ক রয়েছে, এবং নিজের কাজের মেয়েকে বিয়ে করে তাকে তালাক দেওয়া পরও তার সাথে রাত কাটায় এজন্য আমরা তাঁকে সব সম্পত্তি আমার বোনের নামে লিখে দিতে বলেছি ।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। অভিযোগ পেলে নিয়মিত মামলার রুজু করা হবে।