ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৬:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইক্ষু চাষ ও চিনা বাদাম নিয়ে কাজ করলে পাহাড়ের উন্নয়ন বেড়ে যাবে: পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 10, 2025 - 6:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 33 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
পার্বত্য উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য অঞ্চলের মানুষকে আগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমাদের পিছিয়ে থাকলে চলবে না। আমাদের পাইওনিয়ার হতে হবে।ইক্ষু চাষ এবং চিনা বাদাম নিয়ে কাজ করলে পাহাড়ের উন্নয়ন অনেকাংশে বেড়ে যাবে, পাশাপাশি বেকারত্বের হাড় কমবে  ’
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পার্বত্য উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা লোক দেখানো কোনোকিছু বিশ্বাস করেন না। ওনার চাওয়া আমরা উপদেষ্টারা যা বলবো, প্রশাসনের লোকজন যা কিছু বলবে—তা যেন লোক দেখানো না হয়। জনবান্ধন এবং জনসেবায় সবাইকে নিয়োজিত হয়ে জনগণের মন জয় করতে হবে।
সামনে যেহেতু রমজান তাই অনেকেই দাম বাড়ানোর চেষ্টা করবে আবার কেউ যেনো পন্য মজুদ করতে না পারে পাশাপাশি অহেতুক দাম যেনো না বাড়াতে পারে  ভুক্তা অধিকার ও প্রশাসন এ দিকে খেয়াল রাখতে হবে।পরিবেশ রক্ষার জন্য ইঁট ভাটা গুলোতে নজর দিতে হবে, পাশাপাশি তামাক চুল্লীতেও খেয়াল রাখতে হবে যেনো পাহাড়ের পরিবেশ নষ্ট না হই।
তিনি আরও বলেন, পার্বত্য জেলা পরিষদগুলোর শক্তিশালী আইন রয়েছে। তাদের সক্ষমতা বাড়াতে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়। জেলাপরিষদ যেন এ এলাকার জনসাধারণের সব পরিষেবা দিতে পারে। এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের কাছে ২৮/৩০টি বিভাগ হস্তান্তরিত হয়েছে। পর্যাপ্ত কাজ করার সুযোগ রয়েছে। জেলা পারিষদগুলো যদি না বোঝে সেক্ষেত্রে পার্বত্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কংকন চাকমা,জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সেনাবাহিনী এবং বিজিবির উর্ধ্বতন অফিসারগণ।
এর আগে, সকাকে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়াসংস্থা’র আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ও নবনির্মিত সদর উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।