ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৬ - ৮:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লোহাগাড়ায় স্থানীয় নির্বাচন উপলক্ষ্যে আধুনগর ইউনিয়নে সোহেল আরিফের সমথর্নে মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 13, 2026 - 1:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

খলিল চৌধুরী, লোহাগাড়া:লোহাগাড়ায় আসন্ন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল আরিফের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আধুনগর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আলমগীর চৌধুরী মানিক। বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল আরিফ। এ সময় আরো উপস্থিত ছিলেন
ওসমান গনি সাহেব,ইঞ্জিনিয়ার মামুনুল ইসলাম মিঠু, এ্যাডভোকেট আয়াতুল্লাহ সাহেব,

বিএনপি নেতা জাহেদ চৌধুরী,বাবু সন্তোষ কুমার বড়ুয়া, আবুল হাসান ইউপি, বাবু অসীম বড়ুয়া, সমাজসেবক গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মাঈন উদ্দিন, তরুণ সমাজসেবক মোহাম্মদ রিদোয়ানুল হক রুবেল, গফুর সওদাগর,শাহে আলম সওদাগর , জোৎস্না বড়ুয়া, বিএনপি নেতা মহিউদ্দিন সওদাগর ও মাষ্টার শিপু বড়ুয়াসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিগণ। বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোহেল আরিফকে বিপুল ভোটে জয়ী করার আশা ব্যক্ত করেন।