কুলাউড়ার বৈদ্যশাসনে মাঠ দিবস অনুষ্ঠিত
আশরাফুল ইসলাম জুয়েল ::কুলাউড়া উপজেলায় হীড বাংলাদেশ কুলাউড়া শাখার আওতায় বৈদ্যশাসন এলাকায় রাসেল মিয়ার পুকুর পাড়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) এর অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে বাস্তবায়িত “উওম ব্যবস্থাপনায় অফ-ফ্লেভার মুক্ত পাঙ্গস ও তেলাপিয়া মাছ চাষ” শীর্ষক প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে পাঙ্গাস মাছের দৈহিক বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। অনেকে ভবিষ্যতে তাদের পুকুরে পাঙ্গাস মাছের একক চাষ করবেন বলে আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা জনাব ইমরান হোসেন, কুলাউড়া শাখার ব্যবস্থাপক জনাব মো: নজরুল ইসলাম, সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা জনাব জয় প্রকাশ রায় এবং ক্রেডিট অফিসার জনাব শান্ত সিংহ ।
এছাড়া ও উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ কুলাউড়া শাখার সদস্যদের মধ্যে মনির হোসেন, তরমুজ আলি, রকিব আলী, লনি মালাকার, সালেকা বেগম, তাজউদ্দিন আহমেদ প্রমূখ।








