স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া ভিক্টরিয়া শাখার কর্মী সভা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়া প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া ভিক্টরীয়া (মেলবর্ন) শাখা কমিটি গঠন উপলক্ষে ২২/০২/২০২৫ইং তারিখে সন্ধা ৭ঘটিকায় স্হানীয় মধুমতি রেস্টুরেন্টে এক কর্মী সভা অনুস্টিত হয়েছে।
অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মশিউর রহমান তুহিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমান এর পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে সভা-টি শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ রাশেদুল হক,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক (যুগ্ম সম্পাদক পদ মর্য্যাদা) সম্পাদক জনাব মোহাম্মদ অমি ফেরদৌস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক জনাব হায়দার আলী,সহ-সভাপতি জনাব ফয়জুর রহমান,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক,
আরো উপস্থিত ছিলেন ভিক্টরীয়া বিএনপি সিনিয়র নেতা জনাব মোঃ আরিফ খাঁন,জনাব আশিক মালিক বিপুল,জনাব ওমর শরিফ সিহান,জনাব তৌহিদ পাটোওয়ারী,যুবদল অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক খাজা দাউদ,যুগ্ম আহ্বায়ক মোঃ মুরাদ হুসেন।
অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ রহমত-উল ইসলাম,ভিক্টরীয়া স্বেচ্ছাসেবকদ দল নেতা আব্দুল রব,মোঃ এলান সহ বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দলের আরো অনেকেই উপস্থিত ছিলেন।








