ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

যথাযোগ্য মর্যাদায় ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 23, 2025 - 12:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ   :রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ১৯৫২ সালের আন্দোলনে নিহত শহীদদের স্বরণে যথাযোগ্য মর্যাদায় ইতালির ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।  ভেনিস বাংলা স্কুলের আয়োজনে ভিয়া আলেয়ার্দি কলভে হলে অস্হায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সব শ্রেনী পেশার মানুষ ।

মাতৃভাষা দিবস উপলক্ষে  আয়োজন করা হয় আলোচনা সভার । ভেনিস বাংলা স্কুলের সাংগঠনিক সম্পাদক   মোহাম্মদ উল্লাহ সোহেল ও  ফারজানা শহীদ এর সঞ্চালনায় , ভেনিস বাংলা স্কুলের সভাপতি  সৈয়দ কামরুল সারোয়ার  এর  সভাপতিত্বে  বক্তব্য রাখেন বেশ কয়েক জন ইতালিয়ান সহ  ভেনিসের বিভিন্ন রাজনৈতিক ,  সামাজিক,  আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ।

আলোচনার শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন  ভেনিস বাংলা স্কুলের শিক্ষারর্থী।  আলোচনার শুরুতেই বাংলাদেশে জাতীয় সঙ্গীত ও ইতালির জাতীয় সঙ্গীত  পরিশেশন শেষে  ভাষা শহীদদের স্বরণে দাঁড়িয়ে  ১ মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলে । আলচকরা ৫২ সালের ভাষা আন্দোলন সম্পর্কে অবহিত করেেন ভেনিস বাংলা স্কুলের  শিক্ষার্থীদের ।  আলোচনা শেষে  ভেনিস বাংলা স্কুলের  বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করায় ১ ম শ্রেনী হতে ৫ ম শ্রেনী পর্যন্ত  ১ ম,  ২য় ও ৩য় স্হান অধিকার কারীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।  সে সময় শিক্ষিকাদের ও ক্রেস্ট প্রদান করে  বিদ্যালয়  পরিচালনা পরিষদ ।

পরে অস্হায়ী শহীদ মিনারে  পুষ্পস্তবক অর্পণ করেন  ভেনিস বাংলা স্কুল  কতৃপক্ষ ,  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,  সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ,  ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি এবং ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি  ও ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ।  পরিশেষে  আবৃত্তি ,  নৃত্য  ও সঙ্গীত পরেবেশন করেন ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীরা।  এ ছাড়াও ইতালিস্হ  রোম দূতাবাস  ও মিলান কনসুলেট অফিসের আয়োজনে আলোচনা সভা ও শহীদ বেদীতে  পুষ্পস্তবক অর্পণ করা হয় ।