ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আল্লাহ ও রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বরগুনায় তাওহীদি জনতার বিক্ষোভ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 23, 2025 - 1:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টারঃ-আল্লাহ ও রাসুল(সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে রাখাল রাহা ও সোহেল হাসান গালিবের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে শনিবার (২২ ফেব্রুয়ারী) বরগুনার তাওহীদি জনতার আয়োজনে বাদ আসর নামাজ শেষে সদরঘাট মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেশক্লাব চত্বরে  এসে বিক্ষোভ মিছিল শেষে হয়।

 

এসময় বক্তব্য রাখেন-মুফতি ইদ্রিসুর রহমান, জে এম ইমরান হোসেন মনির, ইমাম হোসেন, সাইফুল সিকদার, সাইফুল ইসলাম ত্বহা, আতিকুর রহমান ও সমাপনী বক্তব্য রাখেন মোঃ ইসা।

বক্তব্য’তে ধর্ষক ও কটুক্তিকারীদের শাস্তি অতি দ্রুত বাস্তবায়নের দাবী জানানো হয়- নয়তো আগামীদিনে কঠোর কর্মসূচীর ঘোষণা উল্লেখ করে দেশের তরে সকল শহীদদের জন্য দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।