ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে- মনিকা পারভীন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 25, 2025 - 4:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশু হচ্ছে কাদা মাটির মতো। আপনি যেভাবে চাইবেন, সেভাবেই সে গড়ে উঠবে। শিশুর সুন্দর ভবিষ্যৎ তৈরিতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের বিশেষ করে মায়েদের এ ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) সকালে নগরীর বয়ড়া ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাক- প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বরণ উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার শিশুকে নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানোসহ সুন্দর ও শিশুবান্ধব অনুষ্ঠানের আয়োজনের করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীর ‘স্বাগতম, স্বাগতম, বিদ্যালয়ে স্বাগতম’ স্লোগানে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের স্বাগতম জানান শিক্ষকবৃন্দরা। পরে লেখা পড়ায় উৎসাহিত করতে তাদের ফুল, চকলেট ও পেন্সিল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। উপজেলা শিক্ষা অফিসারের নিকট থেকে উপহার হিসেবে এসব উপকরণ পেয়ে উচ্ছ্বসিত হন নবীন শিশু শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জোহরার সভাপতিত্বে ও বয়ড়া ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফুরা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা সুলতানা ও স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অত্র বিদ্যালয়ের শিক্ষার মান, সকল ব্যবস্থাপনা এবং শিশু বরণ উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার। নৃত্য, গান ও অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নগদ অর্থ এবং উপহার সামগ্রী দিয়ে পুরুষকৃত করেন প্রধান অতিথি মনিকা পারভীন।

পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য এ শিশু বরণ উৎসবের সমাপ্তি ঘটে।