ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

টাঙ্গাইলে দিনরাত অবিরাম ছুটে চলেছেন এডিসি শফিকুল ইসলাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 2, 2025 - 12:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 134 বার

আরিফ রববানী ময়মনসিংহ:সুশাসন উন্নয়ন ও সমৃদ্ধ টাঙ্গাইল জেলা গড়তে ডিসির নেতৃত্বে ও দিকনির্দেশনায় রাজস্ব আদায়ে মাইলফলক তৈরী করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম। টাঙ্গাইল জেলাকে একটি উন্নয়নশীল স্মার্ট নগরে রূপান্তরিত করতে ইতোমধ্যে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ শফিকুল ইসলাম বেশ কিছু কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে।

একই সাথে জেলা প্রশাসনকে দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলস ভূমিকা রয়েছে তার। তিনি টাঙ্গাইলে যোগদানের পর থেকেই জেলায় সুশাসন প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলা প্রশাসকের উদ্যোগকে নিজের কাঁধে নিয়ে ঘুষ, মাদক ও দুর্নীতি ভেজাল বিরোধী ও সরকারী সম্পদ আত্মসাৎ কারী,এবং ভূমি দস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন তিনি।

রাজস্ব (Government revenue বা national revenue) বলতে কর এবং কর-বহির্ভূত উৎস থেকে সরকারের অর্জিত অর্থকে বোঝায়, যা দিয়ে বিভিন্ন সরকারি ব্যয়ের বিধান করা যায়। রাজস্ব ও সরকারি ব্যয় সরকারি বাজেটের দুইটি উপাদান ও সরকারের আর্থিক নীতির গুরুত্বপূর্ণ উপকরণ। রাজস্ব আদায় করা একটি সরকারের সবচেয়ে প্রাথমিক কাজগুলির একটি, কেননা রাজস্ব ছাড়া সরকারি কর্মকাণ্ড পরিচালনা ও সরকারি আইন বলবৎকরণ সম্ভব নয়। রাজস্বের এই চাহিদাই আধুনিক আমলাতান্ত্রিক রাষ্ট্রের বিকাশের একটি প্রধান উপাদান ছিল।[১]

রাজস্ব সরকারের ঋণ ও অর্থ সৃষ্টি থেকে পৃথক একটি ধারণা। শেষোক্ত দুইটি সমাধান ব্যবহার করে সরকার রাজস্ব বৃদ্ধি না করে সাময়িকভাবে সরকারের অর্থের যোগান বৃদ্ধি করতে পারে।সরকার দেশের বার্ষিক বাজেটে রাজস্ব ও উন্নয়নমূলক -এই দুই রকমের ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করে থাকে। দেশের জেলা প্রশাসনে রাজস্ব আদায় ও সাধারণ জনগণের কাছাকাছি সরকারি সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে সবচেয়ে বেশী কাজ করছেন এডিসি রাজস্বগণ

জেলা প্রশাসনে জেলা প্রশাসকের নির্দেশনায় এডিসিগণ সরকারি সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়নসহ জনগণের প্রকৃত সেবায় নিয়োজিত হবেন এটাই স্বাভাবিক। কিন্তু দায়িত্বের বাইরে গিয়েও অনেক সময় যখন কোনো কোনো সরকারি কর্মকর্তা সাধারণ জনগণকে ভালো রাখার জন্য দিন রাত কাজ করেন আর তাঁদের কাজের ধারাবাহিক গতি যখন অস্বাভাবিকভাবে ভালো হয় তখন তাঁরা সাধারণ জনগণসহ আপামর জনতার শ্রদ্ধার পাত্রে পরিণত হন। এমনই একজন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম। টাঙ্গাইলে যোগদানের পর থেকেই নিজ কর্মগুণে তিনি জয় করেছেন জেলাবাসীর মন।

ঠিক সেই মুহুর্তে সাধারণ মানুষের সুরক্ষার জন্য দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম।

২০২৪ সালের ৪ আগষ্ট টাঙ্গাইলে যোগদানের পর থেকেই তিনি নিজেকে উজাড় করে টাঙ্গাইল জেলার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। জেলার সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের সাথে সমানতালে সুসম্পর্ক বজায় রেখে সততার সাথে তিনি তার দাপ্তরিক কাজ সম্পাদন করে চলেছেন।

ঘরে স্ত্রী-সন্তান রেখেও নিজের দায়িত্ববোধ আর মানবিকতার তাড়নায় মোহাম্মদ শফিকুল ইসলাম দিনরাত অবিরাম ছুটে চলেছেন টাঙ্গাইলের প্রান্তিক জনপদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সব মিলিয়ে একের পর এক মহানুভবতার ঘটনায় তিনি হয়ে উঠেছেন টাঙ্গাইলের মানুষের বিশ্বস্ততা ও ভরসার প্রতীক।

একই মানুষের দিনরাত একসাথে এতো দায়িত্ব পালন, এ যেন গল্প-সিনেমার হিরোদেরকেও হার মানায়। সবকিছু ছাপিয়ে তার অতিমানবিক গুণ ও কর্মদক্ষতায় তিনি টাঙ্গাইল জেলার সকলের মাঝে হয়ে উঠেছেন একজন ‘বাস্তব জীবনের সুপার হিরো’। জানতে চাইলে মোহাম্মদ শফিকুল ইসলাম এর এক নিকটাত্মীয় জানান, সংকট সারাজীবন থাকবে না। হয়তো চাকরির সময়ের পর আমাদের সময় দিতে পারতো। তাতে শুধুমাত্র আমরা উপকৃত হতাম। এখন জেলার লক্ষ-লক্ষ মানুষ উপকৃত হচ্ছে। এই সংকটময় সময়ে সে টাঙ্গাইলের লাখো মানুষের পাশে থেকে সেবা দিতে পাড়ছে। এর চেয়ে খুশির আর কিছুই নেই। তার জন্য সবার কাছে দোয়া চাই। তিনি যেন এইভাবেই প্রশাসনে থেকে প্রান্তিক মানুষকে সেবা দিতে পারে।

এ ব্যাপারে টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সরকারের দেওয়া দায়িত্বের প্রতি আমার দুর্বলতা রয়েছে। আমার ইচ্ছা জনবান্ধব প্রশাসন গড়ে তোলা। সরকারের দেয়া নির্দেশনা গুলো কঠোরভাবে বাস্তবায়ন করে চলেছেন টাঙ্গাইলের জনবান্ধব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম । যেকোন পরিস্থিতিতে দৃঢ় মনোবল নিয়ে কাজ করাই যেন তার শিক্ষা।

টাঙ্গাইলে তার যোগদানের পর থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাতদিন সেবা পাচ্ছেন। তার মতো অতিরিক্ত জেলা প্রশাসক যদি প্রত্যেক জেলায় দায়িত্ব পালন করত তাহলে দেশের চেহারাটা স্নল্প সময়েই বদলে যেত। এমন প্রশংসনীয় কারণে তিনি টাঙ্গাইল জেলাবাসীর কাছে গত গত ৭ মাসে সর্বস্তরের মানুষের মুখে মুৃখে তার প্রসংশা। তিনি বর্তমানে এ জেলার সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমার ওপর অর্পিত রাষ্ট্রের সকল আদেশ আমি সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছি। হতদরিদ্র, অসচ্ছল, অসহায় মানুষের জন্য সরকারের সকল সেবা যথাযথভাবে স্বচ্ছতা সাথে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে আর রাজস্ব আদায়ে যাতে কোনো প্রকার অনিয়ম না হয় সেদিকে কঠোর নজরদারি করা হচ্ছে।

তিনি বলেন, আমি এখানে কিছু দিতে এসেছি, নিতে নয়। সকলে চাইলেই একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব। তিনি সরকারের গৃহীত সকল মহতী কাজে সহযোগিতার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমরা একটি দুর্নীতিমুক্ত টাঙ্গাইল গড়তে চাই; এতে সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি আশা করছেন, একদিন টাঙ্গাইল জেলা হবে সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রযাত্রার রোল মডেল । এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জান