ময়মনসিংহে পবিত্র রমজান উপলক্ষে সংবাদকর্মীদের সাথে রেঞ্জ ডিআইজির মতবিনিময়
আরিফ রববানী ময়মনসিংহ:আসন্ন পবিত্র পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনশৃংখলা সংক্রান্তে ও সমসাময়িক বিষয় নিয়ে ইলেক্ট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেছেন ময়মনসিংহ রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মোঃ আশরাফুর রহমান ।
রবিবার (০২ মার্চ) বেলা ১১.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ পুলিশ লাইন্সস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার, মুন্সী কবির উদ্দিন আহম্মেদ, মাল্টিপারপাস শেডে, আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
সভায় ময়মনসিংহ রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মোঃ আশরাফুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম আযাদ ,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ জাবেদুর রহমান, বিপিএম পুলিশ সুপার (অপারেশনস্), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ,মোহাম্মদ জহিরুল ইসলাম, বিপিএম পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূরে আলম, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার,কাজী আখতার উল আলম,কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সফিকুল ইসলাম খান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)ওসি ডিবি মোঃ আবুল হোসেন সহ রেঞ্জ ও জেলার উচ্চ পর্যায়ের অফিসার্স গণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় কালে ময়মনসিংহ রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মোঃ আশরাফুর রহমান
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে অফিসার ফোর্সেস ডিপ্লয়মেন্ট, যৌথ বাহিনীর সমন্বয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত চেকপোস্ট, ফুট পেট্রোলিং, মোবাইল পেট্রোলিং বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, সুশৃংখল ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, রাস্তার পাশে যত্রতত্র পার্কিং না করা, মার্কেটগুলোতে সিসিটিভির ব্যবহার নিশ্চিত করাসহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় ডিআইজি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিহীন সমাজ, বৈষম্য বিহীন বাংলাদেশ গড়ে তোলা। এর পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি, জনগণের চাহিদা অনুযায়ী তাদের পুলিশি সেবা প্রদান করা। অপরাধের সাথে যে- ই জড়িত হোক না কেন, সে পুলিশ সদস্য হলেও কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, চুরি-ডাকাতি, মাদক, ছিনতাইয়ের পাশাপাশি ময়মনসিংহ রেঞ্জের প্রতিটি এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। যে সমস্যাগুলো পুলিশ একা নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে মোকোবেলা করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই সামাজিক সমস্যা সমূহ দূর করা সম্ভব বলেও মনে করেন পুলিশের এই কর্মকর্তা।
এ সময় সাংবাদিকরা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শের কথা রেঞ্জ ডিআইজির কাছে উপস্থাপন করেন।








