ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাই’র ফাসিবাদী আকবরকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতা জহিরুলের তদবীর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 4, 2025 - 11:35 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

জিয়াউল কবীর:চাঁপাইনবাবগঞ্জ জেলার চর অনুপনগর ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী আকবর আলীকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫’র হাতে আটক হয়েছে। আকবর আলীর বিরুদ্ধে জমি দখল, চাকরি প্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা আদায়,চোরাকারবারী ছাত্র হত্যার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকায় রবিবার তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আকবর আলী তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদের বিশেষ সহকারী হিসেবে কাজ করতেন। এই সময় তিনি জমি দখল, মাদকদ্রব্য ব্যবসা এবং চাকরি প্রার্থীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়সহ বিভিন্ন অসাধু কার্যক্রমে লিপ্ত ছিলেন। এছাড়াও গোদাগাড়ীতে ৩ আগস্ট ছাত্র জনতার উপর আক্রমণ এবং ৫ আগস্ট গোদাগাড়ী থানায় অস্ত্র লুটপাট ও ভাংচুরের ঘটনাতেও তার সংশ্লিষ্টতা রয়েছে।

আকবর আলী বিগত আওয়ামীলীগ আমলে বিভিন্ন সন্ত্রাস ও গডফাদার হয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি বিএনপি ও জামায়াত কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায় করতেন। সরকার পতনের পর, নিজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে তিনি চাঁপাইনবাবগঞ্জের বিএনপি নেতা জহিরুল ইসলাম বুলুর মাস্তান হয়ে জান। জমি দখল ও ভাগা বাটোয়ারা করে তারা এখন সংসার চালান বলে সুত্র জানিয়েছে।

উল্লিখিত অভিযোগ সহ ছাত্র হত্যার দায়ে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদস্যরা আকবর আলীকে গ্রেফতার করে গোদাগাড়ী থানায় হস্তান্তর করে। আওয়ামী দোসর কথিত বিএনপি মাস্তান জহিরুল ইসলাম বুলু তাকে মুক্ত করার জন্য স্থানীয় বিএনপি নেতাদের সাথে দেনদরবার চালাতে থাকেন। বিএনপি সমর্থক আইনজীবী অ্যাডভোকেট উজ্জ্বলের মাধ্যমে জামিনের তদবীর করা হলে আদালত জামিন নামঞ্জুর করে আকবর আলীকে জেল হাজতে প্রেরণ করেন বলে স্থানীয় সুত্র জানিয়েছে।