ঢাকা | মার্চ ১৯, ২০২৬ - ৫:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায় চিতল মাছ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 18, 2025 - 2:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 122 বার

কুলাউড়া প্রতিনিধি:মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় হীড বাংলাদেশ কুলাউড়া শাখার আওতায় হোসেনপুর এলাকায় আব্দুল বাছিত এর পুকুর পাড়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) এর অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে বাস্তবায়িত “উচ্চ মূল্যের চিতল কার্প মাছ চাষ” শীর্ষক প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে, (১৮ মার্চ) দুপুরে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে চিতল মাছের দৈহিক বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। চিতল মাছ একটি ক্যাশ ক্রপ হিসেবে মৎস্য খামারীর আয় বৃদ্ধিতে ভূমিকা পালন করছে। অনেকে ভবিষ্যতে তাদের পুকুরে চিতল মাছের একক চাষ করবেন বলে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, কুলাউড়া শাখার ক্রেডিট অফিসার জনাব মমতা সিনহা, সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা জয় প্রকাশ রায়।

এছাড়া ও উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ কুলাউড়া শাখার সদস্যদের মধ্যে লোকমান মিয়া,রোকিয়া বেগম,মিনার বেগম,হুছনা বেগম প্রমূখ।