ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৮:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 20, 2025 - 7:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেলে নাছির মুহাম্মদ তালুক হযরত আব্দুর কাদের জিলানী (রাঃ) জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার মো. ইদ্রিস।

প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম। স্বাগত বক্তব্য দেন ইফতার মাহফিলের আহ্বায়ক এম.এন. আনোয়ার। প্রধান ওয়াজেন ছিলেন দারুল উলুম মাদ্রাসার মাওলানা মো. আনোয়ার হোসাইন।

অধ্যাপক মহিউদ্দিন খালেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মুছা, মাস্টার আজিজুল ইসলাম, সাবেক ছাত্রশিবিরের দায়িত্বশীল ইঞ্জিনিয়ার খোরশেদ, উত্তর রাঙ্গুনিয়া ছাত্র শিবিরের সভাপতি মাঈন উদ্দীন, দক্ষিণ রাজানগর ছাত্র শিবিরের সভাপতি এডভোকেট ফরহাদ হোসেন প্রমুখ।

শেষে মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।