ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৭:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চুড়খাইয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 20, 2025 - 7:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

আরিফ রববানী ময়মনসিংহ:বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ সদর উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এলাকার সুধী জনদের সম্মানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে উপজেলার চুড়খাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইফতার পুর্ববর্তী
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামাতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আমরা বাংলাদেশের মানুষ সংখ্যা গরিষ্ঠ মুসলমান, কিন্তু আমদের কাজে কর্মে, আচার ব্যবহারে তার প্রমাণ পাওয়া যায় না। রমজান মাসকে আমরা পুঁজি করে সবাই যার যার মতন সুবিধা নিচ্ছি।
দেশের প্রচলিত আইন দিয়ে মানুষের জীবনের নিরাপত্তা ও কল্যান পুরোপুরি নিশ্চিত করা কখনো সম্ভব হয়নি আর হবেও না।একমাত্র কুরআনের আইন যদি দেশে কায়েম হয় তাহলেই কেবল সম্ভব। তাই সকলকে কুরআনের পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাবখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও ঘাগড়া ইউনিয়ন লশুরা কর্মকর্তা, নাসির উদ্দিন শেখ এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক গোলাম মোহসিন খান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ওয়ালী উল্লাহ মুজাহিদ, জামায়াতে ইসলামী ঘাগড়া সাংগঠনিক থানা শাখার আমির মনিরুজ্জামান,ভাবখালী ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ,শ্রমিক কল্যাণ ফেডারেল ময়মনসিংহ জেলার সভাপতি,এ বি সিদ্দিক মানিক, ভাবখালী ইউনিয়নের সেক্রেটারি মোঃ হাসান বসির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামাতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল আরো বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনের যাতাকলে নিষ্পেষিত ছিল জামায়াত। এরপরও মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছে দলটি। আগামীতে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এ দেশে কুরআনের পতাকা উড়বে, এবং সেটা বেশিদূরে নয়,কুরআনের ভিত্তিতে দেশ পরিচালনা করে দুর্নীতিমুক্ত রাষ্ট্রীয় কাঠামো গড়ার মাধ্যমে দেশের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করবে জামায়াত। ইতিমধ্যে সব ইসলামী দল যারা কোরআনের পক্ষে কথা বলে তারা এক হতে শুরু করেছে।

আগামী দিন যদি ময়মনসিংহ সদরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে কোনো দখলবাণিজ্য বা চাঁদাবাজি হবে না। তিনি সবাইকে নিয়ে এ অঞ্চলের দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস নিশ্চিত করবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।