ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৪:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় ইউনিয়ন কমিউনিটি ফোরামের উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 20, 2025 - 7:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

মামুন কৌশিক , নেত্রকোনাঃ সারাদেশে অব্যাহতভাবে  নারী ও শিশু ধর্ষণ,  হত্যা, নির্যাতন এখনও চলমান থাকায় নেত্রকোনার বারহাট্টায়  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মার্চ  উপজেলার  বাউসী ইউনিয়নের বাউসী বাজারে বাউসী ইউনিয়ন কমিউনিটি ফোরামের উদ্যোগে এ  মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্কুল শিক্ষার্থী,  শিক্ষক,  নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেনীপেশার প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নারী নেত্রী সাবিকুন্নাহার মনি,শিক্ষক ফারুক আহমেদ ও কমিউনিটি ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। এ ছাড়াও মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক।

বক্তারা বলেন, সারাদেশে খুন, ধর্ষণ, নির্যানতন বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে, অপরাধীদের শান্তির আওতায় আনতে প্রশাসনকে আরো বেশী সচেতন হয়ে কাজ করতে হবে।