ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জামায়াতের উদ্যোগে বিধবা-অসহায়দের নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 27, 2025 - 7:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহে মহানগর জামায়াতের উদ্যোগে যাকাত প্রদান স্বাবলম্বীকরণ প্রকল্পর অংশ হিসেবে বিধবা ও অসহায়দের মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বুধবার (২৬ মার্চ) দুপুরে ঘাগড়া ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমির ও কেদ্রীয় মজলিশে শুরা সদস্য,ময়মনসিংহ ৪ সদর আসনের এমপি মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের বিধবা ও অসহায়দের মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব সেলাই মেশিন বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমির ও কেদ্রীয় মজলিশে শুরা সদস্য,ময়মনসিংহ ৪ সদর আসনের এমপি মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন- আমরা মানুষের কল্যাণ সাধনে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করছি। আর এই সেলাই মেশিন প্রদান করে সমাজের অসহায় ও বিধবা নারীদের স্বাবলম্বী করার চেষ্টা করছি। আমরা তাদের উপরে উঠার পথ দেখিয়ে ছেড়ে দিচ্ছি না, কিভাবে সেই পথে চলবে তাও দেখিয়ে দিচ্ছি। আমরা তাদের মেশিনের চাকা ঘুরানোর ব্যবস্থা করে দিয়েছি, তারা যতো মেশিনের চাকা ঘুরাবে ততো বেশি তাদের ভাগ্যের চাকা ঘুরবে। তিনি বলেন- সমাজের অসহায়ত্ব নিরসনে আমাদের আরো বৃহৎ পরিকল্পনা আছে। দেশের সামর্থ্যবান ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান এগিয়ে এলে অসহায় নারীদের নিয়ে আমাদের উদ্দেশ্যগুলো সহজে বাস্তবায়ন করতে পারবো। আজ আমরা আমাদের সম্মানিত দাতাদের সহযোগিতায় সেলাই মেশিন এবং সনদপত্র প্রদান করেছি আগামীতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে।

ঘাগড়া ইউনিয়ন জামাতের আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিপ্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সম্পাদক খন্দকার আবু হানিফ, ময়মনসিংহ মেডিকেল সাংগঠনিক থানার আমীর ডাঃ তরিকুল ইসলাম ,ডাঃ নিয়াজ আহমেদ। মোঃ শহিদুল ইসলাম,দাপুনিয়া শিবিরের সভাপতি ,মো জহিরুল ইসলামসহ অত্র ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্য বক্তারা এধরনের উদ্যাগের প্রশংসা করে বলেন- সমাজের বিত্তশালীরা একাজে এগিয়ে এলে আরো ব্যাপকভাবে অসহায়-দরিদ্র নারীরা উপকৃত হবে।