ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 16, 2025 - 10:57 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক সংখ্যালঘু পরিবারের বসত ভিটা দখলের পায়তারার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

জেলার সদর উপজেলার ১নং অষ্টধার ইউনিয়নের অষ্টধার বাড়ইপাড়া গ্রামের হিমাংশু বন্দ এই ভূমিদস্যুদের কবল থেকে তার একমাত্র সম্বল পৈতৃক বসত ভিটা রক্ষা করতে সুবিচারের আশায় আদালতের দ্বারে-দ্বারে ঘুরছেন। আপরদিকে হিমাংশু বন্দকে হয়রানি করতে ময়মনসিংহ কোতোয়ালী থানায় ও আদালতে তাকে আসামী করে একাধিক মামলা করেছে এই চক্রটি এমটাই অভিযোগ ভূক্তভূগী হিমাংশু বন্ধের। শুধু হিমাংশু নয় তার পক্ষে যারা কথা বলেছে তাদেরকেও করা হয়েছে মামলার আসামী। এদিকে স্থানীয় প্রভাবশালী মোঃ মাসুদ পারভেজ গংদের ক্ষমতার উৎস নিয়েও চলছে সচেতন মহলেে সমালোচনা । উল্লেখ্য যে হিমাংশু বন্ধ তার পৈতিক বসত ভিটা রক্ষার জন্য আদালতের নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করলে বিজ্ঞ আদালত উক্ত ভূমিতে ১৪৪ ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন। এতেই ক্ষিপ্ত হয় ভূমিদস্যু মাসুদ পারভেজ গং। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিষেধাজ্ঞার বলবৎ থাকা কতক জমিতে মাটি ভরাট করে যবর দখলের পায়তারা করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার দুঃশাহস মাসুদ পারভেজ গং কোথায় পেলো এনিয়েও বিভিন্ন মহলে তীব্র সমালোচনার দেখা দিয়েছে। বিষয়টি মাননীয় আদালত আমলে নিয়ে নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে আরো জোড়ালোভাবে আইনানুগ ব্যবস্থা নিবেন এমনটা আশা করছেন অষ্টাধর ইউনিয়নের শান্তিপ্রিয় সাধারণ মানুষ. ।

ভুক্তভোগী হিমাংশু বন্দের অভিযোগে জানা যায়- পৈতৃক সুত্রে পাওয়া অষ্টধার মৌজার সাবেক দাগ – ৩৮০ হালদাগ ৬৫৩ মোট ১৬ শতাংশ ভূমিতে বসতঘর নির্মাণ করে প্রায় বিশ বছরের উর্ধ্বকাল হতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে করছেন তিনি।

বর্তমানে ভূমিদস্যু মাসুদ পারভেজ গং ও তার বাহিনীর ভয়ে নিরাপত্তা হীনতার ভূগছেন সংখ্যালঘু হিমাংশু বন্ধের পরিবার। তিনি আশংকা করছেন যেকোনো সময় তার ও পরিবারের লোকজনের উপর হামলা চালতে পারে মাসুদ পারভেজ গং।