ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় হত্যা মামলার আসামী আবির’কে পিটিয়ে আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 16, 2025 - 4:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 386 বার

রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর বাঘায় হত্যা মামলার আসামি আবির আহমেদ (২০) কে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বুধবার ( ১৬এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাউসা ইউনিয়নের দীঘা বাজারে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

আহত আবির আহমেদ বাউসা ইউনিয়মের দীঘা গ্রামের আশাদুল ইসলামের ছেলে।

সূত্রে জানা যায়, আবির আহমেদ প্রায় ২ বছর  পূর্বে খাকছার আলী নামে এক ব্যাক্তিকে হাসুয়া দিয়ে আঘাত করে হত্যা করেছিলেন। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় তিনি দীর্ঘ সময় রাজশাহী জেল হাজতে ছিলেন। গত ০৫ মাস পূর্বে জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন। পূর্ববতী ঘটনার জেরে হত্যাকৃত খাকছারের আত্নীয় ও চাচাতো ভাই বুধবার ১৬ এপ্রিল সন্ধ্যায় আবির কে দীঘা বাজার টাওয়ার মার্কেটের সামনে হাতুড়ি ও লোহার রোড দিয়ে মেরে গুরুতর আহত করে।

পরে আহত অবস্থায় আবির কে স্থানীয় লোকজন উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। খবর পেয়ে আবিরের পিতা মাতা ও আত্নীয় স্বাস্থ্য কমপ্লেক্স পৌছালে গুরুতর আহত হওয়াতে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, বাউসা ইউনিয়নের দীঘা বাজারে আবির কে মারার ঘটনাকে কেন্দ্র করে এখনো থানায় কোন ধরনের অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।