ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আনন্দ মোহন কলেজে অনার্স ৩য় বর্ষ পরিক্ষার্থীদের সাফল্য কামনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 22, 2025 - 10:00 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

স্টাফ রিপোর্টারঃআগামী দিনে নিজেকে মেধাবী জাতি হিসাবে গড়ে তুলে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করার আহবান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,

আনন্দমোহন কলেজ শাখার উদ্দ্যোগে অনার্স ৩য় বর্ষ পরিক্ষার্থীদের সাফল্য কামনা করে কলেজটির ক্যাম্পাস মসজিদে পরীক্ষার্থীদের সাফল্য সুস্বাস্থ্য প্রত্যাশা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বাদ জোহর আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ময়মনসিংহ মহানগরির সম্মানিত সভাপতি শরিফুল ইসলাম খালিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আনন্দমোহন কলেজ শাখার সভাপতি মেহেদি হাসান মিল্লাত,সেক্রেটারি মো: বুরহান উদ্দিন সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।

দোয়া মাহফিলে মহানগর সভাপতি পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেন এবং পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরন বিতরন করেন।

তিনি বলেন, ‘ময়মনসিংহ নগরীর এই ঐতিহ্যবাহী কলেজটি দীর্ঘদিন যাবত শিক্ষার উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখছে । সকল শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি নিরাপদ ।

লেখাপড়ার মান ও ফলাফল সাফল্যজনক । এই কলজটির অধ্যক্ষের নেতৃত্বে দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান করা হয় । যার কারণে ফলাফল খুবই ভালো । আশা করছি আগামীতে আপনারও ভালো ফলাফল করে নিজেকে প্রতিষ্ঠিত করে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবেন। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ময়মনসিংহ মহানগরির পক্ষ থেকে আপনাদের উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করছি।

সর্বশেষ শাখা সভাপতির দোয়ার মাধ্যমে দোয়া মাহফিল শেষ হয়।