ঢাকা | মে ২, ২০২৬ - ৬:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আমরা একটি বৈষম্যমুক্ত, বাংলাদেশ চাই- ময়মনসিংহে আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 25, 2025 - 5:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

আরিফ রববানী ময়মনসিংহ: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটের অধিকার হরণ করা আওয়ামী লীগ সরকার যে আইনে ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ ব্যক্তিদের হত্যা করেছে, সে আইনেই আমরা তাদের বিচার দেখতে চাই। তারা ১৬ বছর গুম খুন করে ক্ষমতায় টিকে ছিল। সাধারণ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন-আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোন ধরনের জুলুম-নিপীড়ন, অত্যাচার-নির্যাতন হবে না, নতুন করে কোন ফ্যাসিবাদের জন্ম নিবেনা,এমন একটি বাংলাদেশ চাই এখানে মানুষে মানুষে কোন বৈষম্য থাকবে না, এমন একটি বাংলাদেশ চাই- যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হবো না,এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতির কোন দুর্গন্ধও থাকবে না,রুশের এর যাতাকলে কোন নাগরিক কাঁদবেনা, বিচারের বাণী নিভৃতে আর কাঁদবে না, বিচার চেয়ে না পেয়ে কোন বিচার প্রার্থীকে আত্মহত্যা করতে হবে না,সেই চিত্র বাংলাদেশী আর দেখবো না। তিনি বলেন এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের অধিকারের কোন ভেদাভেদ থাকবে না, একই দেশে সকলের একই অধিকার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমিরে জামাত বলেন- আমরা একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই এবং সেই মানবিক বাংলাদেশ টি হতে হবে আল কুরআনের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামীনের সুন্নাহ এর ভিত্তিতে।

বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমির আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর- ৪ আসনের জামাত মনোনীত প্রার্থী কামরুল আহসান ইমরুলের সভাপতিত্বে ও মহানগর সেক্রটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এবং জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডক্টর সামিউল হক ফারুকীসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা মহানগরীর নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান আরে বলেন, প্রতিদিন অন্য সংগঠনের নেতাকর্মীদের নামে গুম খুন চাঁদাবাজি ধর্ষণসহ নানান অভিযোগ প্রকাশ হচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামীর ২ কোটি ৪২ লাখ রেজিস্ট্রার্ড কোনো সদস্যের বিরুদ্ধে একটিও অভিযোগ আসেনি। আগামী দিনেও আসবে না।

সম্প্রতি আন্দোলনে বেহায়া-বেপরোয়া সরকার খুনের নেশায় মেতে উঠেছিল, জনগণের বুকের ওপর গুলি ছুড়েছে। তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করতে চায়।

এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম,কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী,নেত্রকোনা জেলা আমীর অধ্যাপক সাদেক আহমেদ হারিছ, জামালপুর জেলা সেক্রটারি এড. আবদুল আওয়াল,ময়মনসিংহ মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার,

জেলা কর্মপরিষদ সদস্য মাও. বদরুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম,,সনাতন ধর্মাবলম্বী নেতা উত্তম ভট্টাচার্য,মহানগর ছাত্র শিবির সভাপতি শরিফুল ইসলাম খালিদ জেলা শিবির সভাপতি এমদাদুল ইসলাম,জুলাই শহীদ সাগরের পিতা জনাব আসাদুজ্জামান আসাদ,জুলাই শহীদ মাহিনের পিতা জামিল হোসেন সোহেল সহ বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক থানা আমীরগন
ও ছত্রশিবির নেতৃবৃন্দ।