জনগনকে বন্ধুর মত ও দ্রুত সেবা দিতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে– ওসি শফিকুল
আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেছেন-
জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোতোয়ালী এলাকার প্রতিটি এলাকায় বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। কোতোয়ালী মডেল থানা এলাকার সকল বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক,চাঁদাবাজ, কিশোর গ্যাং, সাইবার ক্রাইমসহ সকল অপরাধ নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করতে আমরা কাজ করে যাচ্ছি। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। পুলিশের একার পক্ষে অপরাধ নির্মুল করা সম্ভব নয়,তাই এলাকার যেকোন অপরাধ দ্রুত সময়ে নির্মুল করতে পুলিশের পাশাপাশি আপনাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে।
বুধবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় গ্রামবাসীর সহযোগিতায় কোতোয়ালি থানা পুলিশের আয়োজনে
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ; তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে
সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে গ্রামবাসীকে সচেতন করতে আয়োজিত বিট পুলিশিং ও জনসচেতনতামোলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি এসব কথা বলেন
সিরতা ইউনিয়ন বিট অফিসার এসআই মোজাম্মেল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-কোতোয়ালি মডেল থানার এএসআই ফরহাদ উদ্দিন, সিরতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আছলাম আলী খোকন, সাবেক সিরতা ইউনিয়ন যুবদলের সভাপতি জিল্লুর রহমান লিখন, বিএনপি নেতা আল মামুন, ইউপি সদস্য ফয়জুর রহমান ফজলু, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম প্রমুখ।
বক্তব্যে কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নে ফ্যাসিবাদ সরকারের দোষর ও মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বিষয়টি নিয়ে আমি অবগত আছি। আমরা সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে প্রতিহত করতে। কোতোয়ালি পুলিশ- বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।
বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনে ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন। পাশাপাশি ময়মনসিংহ বাসীর পাশ্ববর্তী বা প্রতিবেশী উপজেলাসহ। সদর থানা এলাকায় আপনাদের যেকোন সমস্যায় আমার কোতোয়ালি থানার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। কোন ভয় বা সংকচের কারণ নেই। আপনাদের থানায় আপনারা যেমন সরাসরি গিয়ে সেবা নেন। তেমনি ভাবে আমার থানাতেও সরাসরি গিয়ে সেবা গ্রহণ করতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান আরো বলেন, ময়মনসিংহ বিভাগীয় নগরীর বড় একটি থানা। কোতোয়ালি থানার চারপাশে ৪টি জেলার অবস্থান। তিনি বলেন, গত ৬ মাসে এই থানা এলাকায় ব্যাপক পরিবর্তন করেছি। যার সুফল আপনারা ভোগ করছেন। সব ধরণের পুলিশি সেবা এখন আপনাদের দারগোড়ায়। নিরাপদ নগরী গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত অংশগ্রহণ।
এসময় উপস্থিত ছিলেন-কোতোয়ালি মডেল থানার কমিনিটি ইন্টেলিজেন্ট ইন্পেক্টর সজিব বারই, সিরতা ইউনিয়ন বিট অফিসার এসআই মোজাম্মেল হোসেন, এ এস আই ফরহাদ সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ মাদক,কিশোরগ্যাং ও সাইবার ক্রাইম রোধে কোতোয়ালি পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
এসময় কোতোয়ালি মডেল থানা পুলিশকে ‘জনগণের পুলিশ’ হিসেবে তৈরী করে জনগনকে বন্ধুর মত সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ওসি শফিকুল ইসলাম খান।








