ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ট্রিপল মার্ডারের রহস্য রহস্য উদঘাটন, মূল ঘাতক গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 29, 2025 - 5:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে মোবাইল রিচার্জ কার্ডের সূত্র ধরে ট্রিপল মাডারের রহস্য উদঘাটন ও মূল ঘাতক মোঃ মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুল (৩১)কে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ওরা হচ্ছে বিথী আক্তার (২৪),তার শিশু পুত্র রাফসান (৪) ও নুপুর (২৫)। আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, গত ২৫ এপ্রিল রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মাকসুদা গার্ডেন সিটির সামনে থেকে বস্তাবন্দী অবস্থায় নুপুরের মস্তক হাতপা বিহীন দের খন্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়। ২৭ এপ্রিল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির পোস্তগোলা ব্রিজের পূর্ব দিকে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীর সংলগ্ন অসমান অবস্থায় মৃতদের তিনটি খন্ডিত অংশ উদ্ধার করা হয়। এই খন্ডিত অংশের মধ্যে ছিল একটি পা ও দুইটি উরু।

পরে ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সহিত সরাসরিাভাবে জড়িত মোঃ মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুল কে রাজধানীর সুরাইন রেললাইন এলাকা হতে গ্রেপ্তার করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে নিহত বিথী আক্তার কার কারখানায় চাকরি করতো। চাকরির সুবাদে কার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তার সাথে ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিষয়টি তার আগের স্ত্রী আগের স্ত্রী রুমা জানতে পারলে সে পুনরায় বিথী আক্তারের সাথে বিবাহ বিচ্ছেদ করে।

এতে ভীতি আক্তার রুবেল নামে অন্য একটি ছেলেকে বিয়ে করে। ওই ঘরে তার রাফসান নামে একটি পুত্র সন্তান জন্ম নেয়। ঘাতক মহিউদ্দিন পরে জানতে পেরে আবারো ভীতি আক্তার এর সাথে সম্পর্ক স্থাপন করে এবং তাকে বিয়ে না করেই স্বামী স্ত্রী পরিচয় দিয়ে মীরেরবাগ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তার সাথে সংসার করতে থাকে।মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুল তার প্রথম স্ত্রী রুমা সহ রাজধানীর কদমতলী থানার জুরাইনে একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।

এই ঘটনাটি পরে তার প্রথম স্ত্রী আবার জানতে পেরে তার সাথে বিভিন্ন সময় ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তো। এদিকে বিথী আক্তার মহিউদ্দিন হাওলাদার শিমুলকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এমত অবস্থায় এই অবস্থায় ২৫ এপ্রিল সকালে হাওলাদার শিমুল বিথী আক্তারের বাসায় চলে আসে। এ সময় তার সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে মহিউদ্দিন হাওলাদার শিমুল গামছা দিয়ে বিথী আক্তার কে পাসপোর্ট করে হত্যা করে।

হত্যার ঘটনাটি দেখে ফেলায় বিথীর শিশু সন্তান রাফসানকেও শ্বাসরোধ করে হত্যা করে সে।এসব ঘটনায় ওই ফ্ল্যাটের সাব লেটে ভাড়া থাকা নুপুর চিৎকার করলে তাকেও গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সে। পরে মৃতদেহ গুলো নিয়ে টুকরো টুকরো করে কেটে বিভিন্ন প্লাস্টিকের বস্তায় ভরে। রাফসানের ছয় টুকরা লাশ বস্তা বন্দি করে দক্ষিণ কেরানীগঞ্জের পেয়ারা এলাকায় একটি ঝোপের মধ্যে ফেলে দেয়। নুপুরের খন্ডবিখন্ড লাশ রাতে মাকসুদা গার্ডেন সিটির সামনে ফেলে দেয়।

বিথীর খণ্ড বিখন্ড বস্তা বন্দী লাশ বুড়িগঙ্গা দ্বিতীয় ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দেয়। পরে স্বাভাবিক অবস্থায় সে তার জুরাইনের বাসায় চলে যায় চলে যায়। তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার রাতে শিশু পুত্র রাফসানের খন্ড বিখন্ড লাশ পেয়ারা পূর্ব পাড়া জৈন মিন্টু মিয়ার জমির ঝোপঝাড়ের মধ্য থেকে উদ্ধার করা হয়। তবে বিথী আক্তার ও নুপুরের মস্তক এখনো উদ্ধার করা যায়নি। এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজাহারুল ইসলাম।