ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সম্প্রীতি রক্ষায় সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে- ইউএনও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 1, 2025 - 10:06 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 234 বার

আরিফ রববানী ময়মনসিংহ:ইসলাম ও জঙ্গিবাদ বিপরীতার্থক শব্দ। ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই।জঙ্গীতো তারাই যারা ইসলামকে পছন্দ করে না বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠলে দেশে সাম্প্রদায়িকতার জায়গায় হবে না। বন্ধুত্বের শক্তিই রুখবে সাম্প্রদায়িকতা। সম্প্রীতি রক্ষায় সকল শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে। সম্প্রীতি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানান ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স।

বুধবার ( ৩০এপ্রিল) সকালে ময়মনসিংহে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে মসজিদের ইমাম, খতিব ও শিক্ষকদের নিয়ে ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তনে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স

উপজেলা নির্বাহী অফিসার বলেন, শুদ্ধ সমাজ বিনির্মাণে আলেম ওলামারা মুখ্য ভূমিকা পালন করতে পারেন এবং তা করছেন। সমাজে আজকে যে শান্তি স্থিতিশীলতা রয়েছে এতে ইমামদের ভূমিকা আছে। জঙ্গিবাদ সারা বিশ্বেই একটি সমস্যা হিসেবে চিহ্নিত। এর মূল উৎপাটনে ইমাম ও খতিবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহের পরিচালক আব্দুর রাজ্জাকেট সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান।এসময় ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতীর কল্যাণের দোয়া মাহফিল পরিচালনা করা হয়।