বাংলাদেশ যুব ইউনিয়ন অস্ট্রেলিয়ার মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা
অস্ট্রেলিয়া: সভায় সভাপতি ছিলেন অস্ট্রেলিয়া যুব ইউনিয়ন এর আহবায়ক কমরেড জহির উদ্দিন আহমেদ মাসুদ। সভা সঞ্চালনা করেন কমরেড সাইফুর রাহমান সভায় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া যুব ইউনিয়ন এর
আহবায়ক কমিটির সদস্য কমরেড সাইফুর রাহমান, কমরেড মাসুক আহমেদ, কমরেড এম ডি নুরূজজামান এবং মো: ফাইয়াজ ইসলাম,ইমতিয়াজ হোসেন রাফি প্রমুখ। সভায় সভাপতি জহির উদ্দিন আহমেদ মাসুদ বলেন
“মে দিবস ১৮৮৬ সালে শিকাগোতে শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের দাবিতে সংগ্রামের ফলে উদ্ভূত। শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালায়, ফলে অনেক শ্রমিক নিহত ও আহত হন।
এই ঘটনা বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। এরপর শ্রমিকরা সমাজতান্ত্রিক দর্শনের মাধ্যমে শোষণের বিরুদ্ধে সোচ্চার হন। ১৮৮৯ সালে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক গঠিত হয়, যেখানে সিদ্ধান্ত হয় যে, ১ মে শ্রমিকদের বিজয় ও সংগ্রামের দিন হিসেবে পালিত হবে। দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ, ১৯১৯ সালে আইএলও (আন্তর্জাতিক শ্রম সংস্থা) ৮ ঘণ্টা কাজের দাবিকে বৈধতা দেয়। মে দিবস শোষণের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের ঐক্যের প্রতীক, যা আজও বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণীর সংগ্রামের স্বীকৃতি হিসেবে পালিত হয়। ”
বার্তা প্রেরক








