ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 2, 2025 - 10:46 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 87 বার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:কুলাউড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা মঞ্চের ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম তানিমকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টায় কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
তানিম পৃথিমপাশা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের বাসিন্দা এবং রবিরবাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম সিকনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি বলেন, তানিমের বিরুদ্ধে কুলাউড়া থানায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হবে।###