ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে প্রেমিকের বাড়িতে যুবতির অনশন!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 11, 2025 - 3:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 362 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে এক যুবতীর অনশন শুরু করেছেন। প্রেমিক শাকিল মিয়া অন্য এক মেয়েকে বিয়ে করে ফেলেছেন বলে জানিয়েছেন অনশনরত ওই যুবতি।

বৃহস্পতিবার(১১মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামে এ ঘটনার সূত্রপাত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মিয়া গোপনে অন্যত্র বিয়ে করে ফেলার খবরে ওই যুবতি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বৃহস্পতিবার বিকেলে শাকিলের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।

তারা জানান, শাকিল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবতির। তার দাবি, শাকিল আমাকে বিয়ে করেছে, এখন সে তা অস্বীকার করে অন্য মেয়েকে বিয়ে করেছে। আমি এর বিচার চাই।
শাকিলপক্ষ যুবতির অভিযোগ অস্বীকার করেছে এবং তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।