ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামা উপজেলা ছাত্র পরিষদ (রুকুসা) এর নতুন কমিটির সভাপতি নির্মল সাঃ সম্পাদক পিংকি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 19, 2025 - 6:16 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

মোঃ লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতি পদে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের  শিক্ষার্থী নির্মল চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী পিংকি রাণী রায় নির্বাচিত হয়।

 

কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি সাইফুল ইসলাম, আনাজ ইসলাম, লাবণ্য রায় লিসা, শারমিন আক্তার, মানিক হোসেন,সাহেদ ইসলাম,রাহাত সিদ্দিকী রাকিব ও সাজেদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্জয় রায়, জেবা মাহমুনা জেরিন, অনামিকা রায়, রিফাত আহম্মেদ রাফি, পঙ্কজ চন্দ্র রায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আহসান হাবিব, নীর রায়, সিয়াম আহমেদ, সোহাগ ইসলাম, অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনাস আহমেদ, উপ-অর্থ সম্পাদক গৌরাঙ্গ রায়, দপ্তর সম্পাদক রাসেল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক তাপস রায়, প্রচার সম্পাদক হয়েছেন আবিদ হাসান আরমান, উপ প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, শিক্ষা সম্পাদক নিখিলেশ রায়, উপ-শিক্ষা সম্পাদক লতিফুর রহমান, পাঠাগার সম্পাদক অর্ণব রায়, উপ-পাঠাগার সম্পাদক রিফাত ফয়সাল, আইন বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, উপ-আইন বিষয়ক সম্পাদক রিফাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সুষ্মিতা রায়, উপ-সাংস্কৃতিক সম্পাদক মাহিদা আক্তার, ক্রীড়া সম্পাদক সঞ্জয় কুমার, উপ-ক্রীড়া সম্পাদক নুরনবী ইসলাম নির্বাচিত হয়েছেন।

 

উল্লেখ্য, ১৯৯২ সালে রুকশা প্রতিষ্ঠার পর থেকেই রাবিতে অধ্যয়নরত খানসামা উপজেলার সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরী, রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং পুরো জেলায় বিভিন্ন শিক্ষামূলক,সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।