ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা-ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 19, 2025 - 6:20 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

আরিফ রববানী ময়মনসিংহ:খেলাধুলার মানোন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ধর্মীয় গোড়ামী থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

শনিবার (১৭ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সংগঠনে ২৫ টিতে ক্রীড়া সামগ্রী বিতরন কালে এসব কথা বলে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স।

উপজেলা নির্বাহী অফিসার বলেন-শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবন। আর এ জন্য খেলাধুলার কোনোই বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। এজন্য প্রয়োজন খেলার মাঠ। খেলাধুলা চর্চার প্রতি শিশু-কিশোরদের সব সময়ই আগ্রহ থাকে। তারা খেলাধুলা করতে চায়। ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে তাদের পড়ালেখার প্রতিও মনোযোগী করে তোলা যায়। একটা সময় ছিল যখন মাঠ বা স্কুল-কলেজের খেলার চত্বর মুখর থাকত। এখন তেমনটি খুব একটা চোখে পড়ে না। বিশেষ করে শহরাঞ্চলে পুরোনো কিছু স্কুল-কলেজ ছাড়া নতুন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ নেই বললেই চলে। এ অবস্থায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এসময় তিনি শিক্ষক অভিভাবকদের দ্রতই এদিকে নজর দেওয়ার তাগিদ দিয়ে শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার ভালো পরিবেশের পাশাপাশি একটি ভালো মাঠের নিশ্চয়তারও ব্যবস্থা করার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ-আল -মামুন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন,বিদ্যাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স আরো বলেন, খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক।তাই সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

পরে তিনি ময়মনসিংহ সদরে ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।