ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 19, 2025 - 7:06 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইমপ্যাক্ট (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। শনিবার (১৭ মে) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর রাঙ্গুনিয়ার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কামরুল হাসান।

সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন । বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, প্রশিক্ষনার্থী মো. রুবেল প্রমুখ। ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়ায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ কামরুল হাসান।