বারহাট্টায় সাহতা ইউপিতে নতুন প্রশাসক নিয়োগ
বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ ৫ আগষ্ট পরবর্তী মামলা জনিত কারণে দায়িত্ব পালনে অনুপস্থিত থাকায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
২ নং সাহতা ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোঃ সিরাজুল ইসলাম।গত ১৬ ফেব্রুয়ারী নেত্রকোনা জেলা প্রশাসকের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য এ নিয়োগ দেওয়া হয়েছিল।তবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পিএইচডি করার জন্য বিদেশ চলে যাওয়ায় গত ৩০ এপ্রিল থেকে সাহতা ইউপির প্রশাসকের পদটি শূন্য হয়ে যায়।সেখানে নতুন প্রশাসক হিসেবে আজ ২১ মে দায়িত্ব বুঝে নিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম গোলাম হোসাইন।এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আবুল কালাম,৯ ওয়ার্ডের সকল ইউপি সদস্য ও গণমাধ্যম কর্মীরা।








