ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে বজ্রপাতে বাবা-মায়ের সামনে শিশুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 22, 2025 - 10:01 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাবা-মায়ের সামনেই বজ্রপাতে জনশ্রী রায় (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) আনুমানিক দুপুর দেড়টায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মিত্রবাটি গ্রামে এ দূর্টদুনা ঘটে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত জনশ্রী রায় (১১) মিত্রবাটি গ্রামের মহাদেব চন্দ্র রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিতা-মাতা ও ভাই-বোনসহ শিশু জনশ্রী রায় (১১) বাড়ির পাশের লিচু বাগানে অবস্থান করছিল। ওই সময় আকাশের বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রপাতে শিশু জনশ্রী রায় (১১) ঘটনাস্থলেই মারা যায়।

উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম জানান, “দুপুরে বৃষ্টি হচ্ছিল এবং বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় শিশু জনশ্রী রায় (১১) বজ্রপাতে মারা যায়”।