ঢাকা | মে ৪, ২০২৬ - ৬:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রযুক্তির অগ্রযাত্রাকে সার্থক করতে তা মানব কল্যাণে ব্যবহার করতে হবে- ডিসি মুফিদুল আলম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 29, 2025 - 8:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

স্টাফ রিপোর্টারঃময়মনসিংহের জেলা প্রশাসক যুগ্মসচিব মুফিদুল আলম বলেছেন -মানব কল্যাণের জন্য যাতে প্রযুক্তির ব্যবহার করা যায় আমাদের সেভাবেই গড়ে উঠতে হবে। তিনি বলেন-একটি মোবাইল আমাদের জীবনকে বদলে দিয়েছেন। মোবাইল’ই যেন এখন একটা দুনিয়া। আমরা দিন-দিন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। প্রযুক্তি আমাদের আরও এগিয়ে দেবে। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি।’

‘আমারা প্রশাসনের কর্মকর্তারা চেষ্টা করছি,উন্নত সেবার ব্যবস্থা ও সেবা প্রার্থী মানুষকে কিভাবে প্রযুক্তির বাংলাদেশের মধ্য দিয়ে জনসেবা প্রদান করা যায়।’

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ২ টায় ময়মনসিংহে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজ অব বিজনেস সায়েন্স এন্ড টেকনোলজি ( সিবিএসটি) ময়মনসিংহ এর সিএসই ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত CBST Intercollegiate Programming- 2025 এর পুরষ্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় বিশেষ অতিথি ছিলেন কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান মু. কামরুল হাসান মিলন।

একই ফুল থেকে ভোমরের বিষ সংগ্রহ ও মৌমাছির মধু সংগ্রহের উদাহরণ টেনে জেলা প্রশাসক বলেন, ‘প্রযুক্তির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। মাঝে-মাঝেই প্রযুক্তির অপপ্রয়োগ হচ্ছে। তবে জীবনের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ও মানব কল্যাণের জন্য যাতে প্রযুক্তিটা ব্যবহার করা যায় আমাদের সেভাবে গড়ে উঠতে হবে।’

সিবিএসটি এর প্রিন্সিপাল, প্রফেসর শাহ মোস্তফা নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিবিএ ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর মোবারক হোসেন মল্লিক, এমবিএ ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর মাহাফুজ কবির, সিনিয়র লেকচারার মো.ইমরান আলী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দক্ষতা উন্নয়নের পাশাপাশি তার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই হবে ভবিষ্যতের নেতৃত্বের মূল শক্তি। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করে এমন কর্মসূচি নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রযুক্তির অগ্রযাত্রা তখনই সার্থক হবে, যখন তা মানব কল্যাণে ব্যবহার নিশ্চিত করা যাবে উল্লেখ করে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম তার বক্তব্যে তরুণ প্রজন্মকে শুধু প্রযুক্তি ব্যবহারেই পারদর্শী নয় বরং এর নৈতিক ও সামাজিক দিকগুলোতেও সচেতন হওয়ার আহবান জানান।