ইতালির মিলান কনস্যুলেট অফিসের নবনিযুক্ত কনস্যুল জেনারেলের সাথে সৌজন্য সাক্ষাৎ
ব্যাুরো প্রধান ইউরোপ :ইতালির মিলান কনস্যুলেট অফিসে নবনিযুক্ত কনস্যুল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি , সাপ্তাহিক কাগজের খবর এর সম্পাদক ও প্রকাশক এসকে এমডি জাকির হোসেন সুমন । সাক্ষাৎকালে কনস্যুলেট সেবা সহ উত্তর ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের নানা সমস্যা সমাধানে করনিও ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সে সময় কনস্যুল জেনারেল সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়া ও পাসপোর্ট নবায়নের জন্য অনলাইনে আবেদনে সহজতর করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যেই শুরু করেছেন বলে জানান।
তিনি আরো জানান, প্রবাসীদের কল্যানে আমাদের আমাদের কাজ করা। সঠিক ভাবে সেবা নিতে সকলের সহযোগিতা কামনা করেন মোহাম্মদ রফিকুল আলম । সে সময় উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট অফিসের শ্রম কনসাল সাব্বির আহমেদ , ভাইস কনসাল এ এস এম তাজ উল ইসলাম । সে সময় নবনিযুক্ত কনস্যুল জেনারেল কে শুভেচ্ছা জানান , যমুনা টেলিভিশন , দৈনিক কালের কন্ঠ ও ভয়েজ বাংলার সহকর্মী এসকে এমডি জাকির হোসেন সুমন ।








