ঢাকা | মে ২, ২০২৬ - ৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালের মঠবাড়ীতে ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণ করলেন চেয়ারম্যান কদ্দুস মন্ডল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 4, 2025 - 5:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

আরিফ রববানী,ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পবিত্র ঈদুল ঈদ-উল- আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের জন্য ঈদের বিশেষ বরাদ্ধ ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪জুন) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের ও ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ইউনিয়ন পরিষদের সুষ্ঠু ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল উল-আজহা উপলক্ষে বরাদ্দকৃত ইউনিয়নের ১৮০৫ টি (১হাজার ৮শত ৫ টি) অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ১৮,০৫০ মেট্রিক টন চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডল। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন তিনি। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।

দুপুরে চাউল বিতরণ কর্মসুচী সুষ্ঠুভাবে সঠিক ওজনে দেওয়া হচ্ছে কিনা তার তদারকি করতে পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ।

চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কদ্দুস মন্ডল বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় সবসময় পাশে আছি এবং থাকবো।
অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক জনগণের পাশে আছি এবং আগামীতেও থাকবো। সরকারের মানবতার উপহার হিসেবে ইউনিয়নের ১হাজার ৮শ ৫ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে।

এই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শহীদ উল্লাহ বলেন- বর্তমান সরকার চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক,ঈদে গরীবের মুখেও যাতে দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল উপহার পাঠিয়েছেন। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ রাখতে তিনি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন-ইউপি সচিব নুরুল ইসলাম ,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও ইউপি সদস্যগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।