রংপুর কালেক্টরেট ঈদগাহ ঈদের প্রধান জামাত ৮টায়
রংপুর ব্যুরো:রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।ঈদুল-আজহার প্রধান জামাত উপলক্ষ্যে জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়োজিদ হোসাইন।
ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে।প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও কিসামত মানজাই ঈদগাহ সকাল ৯ টা, আরসিসিআই স্কুল মাঠে সকাল ৮ টায়, পশ্চিম নীলকন্ঠ ঈদগা মাঠে সকাল সাড়ে ৮ টায়, পুলিশ লাইন্স স্কুল মাঠে সকাল ৭ টা, কেরামতিয়া মাঠে সকাল ৮টায় ঈদুল-আজহার প্রধান রংপুর নগরীর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ ময়দানে আগামীকাল শনিবার পবিত্র ঈদুল-আযহার নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জামাতের সময়ের সঙ্গে সঙ্গতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।ঈদের জামাত আদায়ের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজ সজ্জার কাজ চলছে ঈদগাহের।অন্যদিকে ঈদের নামাজ সুষ্ঠভাবে আদায় করতে আইনশৃঙ্খলাসহ সব বিষয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
রংপুর নগরীর কাচারীবাজার মডেল মসজিদ ও কোরামতিয়া মসজিদসহ প্রায় আড়াই হাজার মসজিদ প্রস্তুত করা হয়েছে।বৃষ্টি না হলে প্রধান এবং প্রথম জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগাহ ময়দানে।নিরাপত্তার জন্য পুলিশ ও র্যাবের টহল থাকছে।এ মাঠে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।নিরাপত্তার জন্য ঈদগাহ মাঠে বসানো হয়েছে সিসি ক্যামেরা।নগর জুড়ে পুলিশ র্যাব,সাদা পোষাকে পুলিশের টহল থাকছে।
রংপুর জেলায় এ বছর ৮উপজেলায় ১৪৮৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে মাঠে।তবে বৃষ্টির কারনে প্রায় আড়াই হাজার মসজিদে পবিত্র ঈদুল-আযহার নামাজ আদায় করবেন মসুল্লিরা।
রংপুর কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ ময়দানে ,বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসকের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলসহ প্রায় ৫৫-৬০হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেবেন।তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৯টায় নগরীর কাচারী বাজার মডেল মসজিদে জামাত হবে।রংপুর জেলা ও মহানগরীসহ এ বছর ৮উপজেলায় ১ হাজার ৪৮৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া নগরীর বিভিন্ন ঈদগাহ মাঠ,মুন্সিপাড়া ঈদগাহ মাঠ ও রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় এবং বড় বাড়ি ঈদগাহ মাঠ,দামোদরপুর ছোট ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।নগরীর ৩৩টি ওয়ার্ডে প্রায় ৭৮টি ঈদগাহে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নামাজ আদায় হবে বলে জানানো হয়।
রংপুরের জাতীয় কালেক্টরেট ঈদগাহে পুরো মাঠেই শামিয়ানা টাঙ্গানোর কাজ চলছে।মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।মাঠের প্রধান গেটসহ ৩টি গেট নির্মাণের কাজ শেষ হয়েছে। জাতীয় ঈদগাহের মতোই রংপুর নগরীর ও জেলার বিভিন্ন প্রধান প্রধান ঈদগাহে জামাতের প্রস্তুতি চলছে জোরেসোরে।
রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, রোদ বৃষ্টির জন্য ওপরে শামিয়ানা টাঙানো হয়েছে।পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে। বৃষ্টি হলে মডেল মসজিদে ঈদ উল আজহার নামাজ আদায় হবে।
ঈদের জামাত নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ জেলা ও নগরীর গুরুত্বপূর্ণ ঈদের জামাতে পুলিশ থাকবে। প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেক পোস্ট বাড়ানো হয়েছে বলে জানান আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা।পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল টিমও রয়েছে।








