ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ৭:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পরিবারের অসতর্কতায় ভেস্তে গেল ঈদের আনন্দ, পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 8, 2025 - 9:27 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 109 বার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের মাওলানা পাড়া গ্রামে ঈদুল আজহার আনন্দমুখর দিনে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র চার বছর বয়সী এক শিশুর মৃত্যুতে উৎসবের আমেজ পরিণত হয়েছে শোকের মাতামে।

জানা গেছে, ঈদের দিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছিল শিশু টি। অসতর্ক মুহূর্তে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু ঐএলাকার মিজানুর রহমানের ছেলে মাহিন (০৪)।

শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঈদের আনন্দ যেন মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পুকুরটি বাড়ির একদম কাছেই অবস্থিত এবং শিশুদের চলাফেরার জন্য কোনও নিরাপত্তামূলক ব্যবস্থা সেখানে ছিল না।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে এলাকাবাসী এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।