ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 8, 2025 - 2:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 108 বার

ফারুক আহমেদ,ধর্মপাশ:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে আল হাসান (৫) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। রোবাবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের সরিষাকান্দা ইসলালামপুর গ্ৰামমে এই ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের সরিষাকান্দা ইস*লামপুর গ্ৰামের বাসিন্দা ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেনের ছোট ভাই গোলাম মোস্তফার একমাত্র ছেলে।

জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইস*লামপুর গ্ৰামের বাসিন্দা গোলাম মোস্তফার একমাত্র ছেলে আল হাসান (৫) বেলা ১১টার দিকে বাড়ির ওঠানে খেলাধুলার এক ফাঁকে বাড়ির আঙ্গিনার এক পাশে পানিতে পরে নিচে তলিয়ে যায়। পরে তাকে ওঠানে খেলা*ধুলায় দেখতে না পেয়ে অনেক খুঁজাখুঁজির পর পানি থেকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।