রাজশাহীতে যৌতুক মামলায় কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সুমন গ্রেফতার
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে যৌতুক মামলায় তিন বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামী সুমন আহমেদ (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
গত শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতারকৃত সুমন আহমেদ রাজশাহী নগরীর পবা বর্তমান শাহ্ মখদুম থানার ভুগরইল গ্রামের শুকুর আহমেদ @দুদু মিয়ার ছেলে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, পারিঃ মাঃ নং-৯২/১৭, ধারা-১৯৮৫ সালে পারিবারিক অধ্যাদেশ আইনের ১৬৩ বি এবং স্মারক নং-২১০, তারিখ- ১২/১১/২০২০ খ্রিঃ এর ০৩ বছরের সশ্রম করাদন্ডপ্রাপ্ত আসামী সুমন আহমেদ (৪০) গ্রেফতারী পরোয়ানা ইস্যুর পর থেকে গ্রেফতার এরাইবার উদ্দেশ্য দির্ঘদিন যাবৎ আত্মগোপন
করে ছিল । অতঃপর ১৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫ এর একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীকে উক্ত পরোয়ানা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে, সে সত্যতা স্বীকার করে।
আসামীকে রাজশাহী মহানগরের শাহ্ মখদুম থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে ।
উল্লেখ্য : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।








