ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামী পলাতক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 14, 2025 - 6:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

মোঃ লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর) :দিনাজপুরের খানসামা উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত মো. বাঁধন (১৯) উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের ভেড়ভেড়ী (ঘেগা পাড়া) গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (১১ জুন) রাতে টংগুয়া (ঝগরুপাড়া) এলাকার একটি ভুট্টা ক্ষেতে এক কিশোরীকে বাঁধন জোরপূর্বক ধর্ষণ করেছে।

এ ঘটনায় শুক্রবার বিলেলে (১৩ জুন) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা (নং-০৫, জিআর-৭৮/২০২৫) রুজু করা হয়েছে।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

স্থানীয়দের অনেকে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অপরাধীর দ্রুত বিচার দাবি করেছেন।